Wednesday, February 10, 2010

প্রযুক্তি যখন পেশা আর বাংলা যখন নেশা

প্রযুক্তির জগতে বাংলা ভাষার জন্য ম্যাট থ্রি ইমপেক্স আপনাদের নিকট বন্ধু । কবির খাতায় , গৃহিনির রান্নাঘরে , কৈশরের স্কুলের লুকোনো ছেঁড়া পাতায় ,উত্তাল জোয়াড়ে বা বিরহের অন্ধকারে বাংলা ছাড়া কি ভাবা যায় !!

কেমন হবে যদি আপনার পেশায় , আপনার ব্যবসায় , আপনার গবেষনায় যদি আপনার সেই মাতৃভাষার পরশ থাকে ? একটা ছোট্ট পরিসংখ্যান দিই,২৩০ মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলেন ও সংখ্যার বিচারে গোটা বিশ্বে পঞ্চম বা ষষ্ঠ। আপানার ক্রেতাকে কে আকর্ষন করতে ও তাদের প্রয়োজন কে গুরুত্ব দিতে বাংলা কে নিয়ে আসুন ।

ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ (পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক সাহায্যে ও আনুকুল্যে গঠিত একটি স্বনিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র ) ও আই-আই-টি খড়গপুর এর সহয়তায় ম্যাট থ্রি ইমপেক্স ডেভেলপ করেছে বৈশাখী লিনাক্স (উবুন্ত ৯.০৪ এর উপর ভিত্তি করে একটি দ্বিভাষিক অপারেটিং সিস্টেম )। এছাড়া , বেঙ্গল ইঞ্জিনিয়ারিং-সায়েন্স ইউনিভার্সিটি ,আই-আই-টি খড়গপুর এর সহয়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র ওয়েবে প্রকাশ করেছে , যা সমগ্র বাঙালীর কাছে এক আনন্দের খবর ।

শুধু তাই নয় , বাংলায় CRM,ইকমার্স ও নানা ওপেনসোর্স প্রোডাক্ট এ সাপোর্ট দিয়ে থাকে । বাংলার সাথে সাথে বর্তমানে বহুল আলোচিত ও ব্যবহৃত প্রযুক্তিতেও ম্যাট থ্রি সমান সাবলিল । Python, Apps Engine, GWT, google apps, PHP, Zend framework, vTigerCRM, osCommerse, javaEE, Spring বা আপনার প্রয়োজনের যেকোনো প্রযুক্তি বা প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে আনুগ্রহ করে জানান ।

সঞ্জীব চ্যাটার্জ্জী (সঞ্জু)
সিনিয়র ম্যানেজার
ম্যট-থ্রি-ইমপেক্স প্রাইভেট লিমিটেড
সি এফ ৩১৮ সেক্টর - ১
কলকাতা - ৭০০০৬৪
দূরাভাষ : (+৯১)(০৩৩) ২৩৩৪-২৪৫৫